মসৃণ সিল্ক শ্যাম্পু

2,990.00৳ 

Hand crafted with seasonal style in mind, this is ideal for formal or casual wear whatever the occasion and is an ideal staple for any wardrobe.

1000 in stock

SKU: 897565-05 Category:

Description

কীভাবে যত্ন নিবেন?

আপনার চুলের ইলাস্টিসিটি যদি লো হয়ে থাকে, তাহলে নিচের টিপস গুলো মেনে চলুন।

  • চুলে নিয়মিত ডিপ কন্ডিশনার ব্যবহার করুন।
  • কেমিক্যাল ট্রিটমেন্ট করা থেকে বিরত থাকুন।
  • যেকোনো ধরনের হিট স্টাইলিং করা এড়িয়ে চলুন।
  • কড়া রোদে বের হলে চুলে স্কার্ফ বা ইউভি প্রোটেকশন স্প্রে ব্যবহার করুন।
  • চুলে ওয়াশ করতে খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না। বরং হালকা গরম পানি দিয়ে চুল শ্যাম্পু করে ফাইনাল ওয়াশের সময় ঠাণ্ডা পানি ব্যবহার করুন।
  • চুল আঁচড়াতে সব সময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন।

আপনার চুলের ইলাস্টিসিটি যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে-

  • ঘন ঘন শ্যাম্পু করবেন না। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
  • যখনই শ্যাম্পু করবেন অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন।
  • মাথার স্ক্যাল্প এবং চুলে হট অয়েল ম্যাসাজ করুন।
  • প্রয়োজন ছাড়াহিট স্টাইলিং টুলস ব্যবহার করা থেকে বিরত থাকুন।

 

হাই ইলাস্টিসিটি হেয়ার হয়ে থাকলে কিছু বেসিক হেয়ার কেয়ার টিপস ফলো করাই এনাফ। শুধু কিছু জিনিস মেনটেইন করে চলবেন-

  • মাঝে মাঝে চুলে প্রোটিন ট্রিটমেন্ট করাতে পারেন।
  • ভেজা চুলে ঘুমাবেন না।
  • চুল খুব শক্ত করে পনিটেইল করে বাঁধবেন না।

চুলের যত্নে ইনক্লুড করুন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট

আপনারা হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক উপকরণের মাধ্যমে ঘরে বসেই চুলের যত্ন নিতে পারবেন এবং হেয়ার ইলাস্টিসিটি ইমপ্রুভ করতে পারবেন।

আমলকিঃ

চুলের জন্য আমলকি ভীষণভাবে উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ট্যানিন। এটি চুলকে নারিশ এবং কন্ডিশনিং করতে খুব ভালো কাজ করে। চুলের যত্নে এই উপকরণটি যোগ করলে চুলের টেক্সচার ইমপ্রুভ হয় এবং চুল হয়ে ওঠে শাইনি। ২-৩ চা চামচ আমলকি পাউডার, ১-২ চা চামচ লেবুর রস ও পরিমাণমতো পানি মিলিয়ে পেস্ট তৈরি করুন। এরপর পুরো চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

জবা ফুলঃ

জবা ফুলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও অ্যামাইনো অ্যাসিড। এটির ব্যবহারে চুল ডিপলি নারিশড হয়, চুলের গোড়া শক্ত হয় এবং চুলের ব্রেকেজও কমে যায়। একটি জবা ফুলের সাথে ২-৩ টি জবাফুলের পাতা বেটে নিয়ে এর সাথে মিশিয়ে নিন ২ টেবিল চামচ টকদই। এই মিশ্রণটি পুরো চুলে ভালোভাবে লাগিয়ে এক ঘণ্টা পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

অ্যালোভেরাঃ

অ্যালোভেরাতে ময়েশ্চারাইজিং প্রোপার্টিজ রয়েছে বলে স্ক্যাল্প ও চুলের নারিশমেন্টে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ চামচ ফ্রেশ অ্যালোভেরা  এক্সট্র্যাক্টের সাথে, ১ চামচ টক দই ও অল্প মধু মিশিয়ে চুলে লাগিয়ে এক ঘণ্টা পরে ভালভাবে ধুয়ে ফেলুন।

Additional information

Weight 1.4 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “মসৃণ সিল্ক শ্যাম্পু”

Your email address will not be published. Required fields are marked *